×

খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১০:০৭ এএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের

চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, টসে জিতলে তিনিও একই সিদ্ধান্ত নিতেন।

এ ম্যাচের মাধ্যমে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানের। আজ বুধবার (১৪ ডিসেম্বর) তিনি তামিম ইকবালের জায়গায় খেলছেন। টেস্টে বাংলাদেশের ১০১তম ক্রিকেটার হলেন জাকির। সর্বশেষ অভিষেক হয়েছিল মোহাম্মদ নাঈমের।

একাদশে নেই মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে দলে না থাকা মুমিনুল হকও নেই। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে আছেন দুই পেসার। ভারতের মতো বাংলাদেশও নামছে তিন স্পিনার নিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভারে ৩২ রান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App