×

খেলা

২০২৪ ইউরোতে মদরিচকে চান দালিচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:২১ এএম

২০২৪ ইউরোতে মদরিচকে চান দালিচ

ক্রোয়াট কোচ জালাতকো দালিচ

লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ৩-০ গোলে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ ট্রফির আশাভঙ্গ হয়েছে ক্রোয়েশিয়ার।

এরপর শনিবার ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা। ক্রোয়াট কোচ জালাতকো দালিচের বিশ্বাস, কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে লুকা মদরিচের এটাই শেষ ম্যাচ হবে না। খবর ডেইলি পোস্টের।

জার্মানিতে ২০২৪ সালে হতে যাওয়া ইউরোর ক্রোয়েশিয়া স্কোয়াডে ৩৭ বছর বয়সী মিডফিল্ডারকে চান দালিচ। ম্যাচ শেষে ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘সম্ভবত এটি বিশ্বকাপের প্রজন্মের শেষ। কয়েকজনের বয়স হয়ে গেছে। ২০২৬ সালে কী হয় দেখতে হবে। আমাদের সেরা একটি দল ছিল এবং এই প্রজন্ম ইউরো ২০২৪ এ তাদের ক্যারিয়ার শেষ করবে। আমাদের নেশন্স লিগে খেলা আছে এবং একটি চমৎকার প্রজন্ম দুটি সেমিফাইনালে পৌঁছেছে।’

ইউরোর আগে ক্রোয়েশিয়া ২০২৩ সালের জুনে নেশন্স লিগের ফাইনালসে খেলবে। তাই দালিচ থেকে যেতে চান জাতীয় দলের সঙ্গে, ‘আমি চালিয়ে যাবো। আমার চুক্তি ২০২৪ ইউরে চ্যাম্পিয়নশিপ্স পর্যন্ত ও ছয় মাসের মধ্যে আমাদের নেশন্স লিগ ফাইনালস আছে। আমার পরিকল্পনা ক্রোয়েশিয়াকে ২০২৪ ইউরোতে তোলা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ জনের হাত ধরে ৫৫ বাজেট

১৫ জনের হাত ধরে ৫৫ বাজেট

দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App