×

খেলা

লিড এনেই আউট হলেন জাকির, ব্যাটিংয়ে লিটন-তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০১:৫২ পিএম

লিড এনেই আউট হলেন জাকির, ব্যাটিংয়ে লিটন-তাসকিন

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন জাকির হোসেন। অবশ্য মধ্যাহ্ন ভোজনের বিরতির পর লিড এনেই আউট হন তিনি।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ৮৭ রানের লিড নেয় ভারত। আর দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: ঢাকা টেস্ট: মধ্যাহ্ন ভোজের বিরতি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৪ ডিসেম্বর) তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫, মোমিনুল হক ৫, অধিনায়ক সাকিব আল হাসান ১৩ ও মুশফিকুর রহিম ৯ রান করে আউট হন।

আরেক ওপেনার জাকির হাসান ৩৭ ও লিটন দাস শূন্য হাতে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। মধ্যাহ্ন ভোজনের বিরতি থেকে ফিরে নিজের অর্ধশতকের দেখা পান জাকির হোসেন।

সেই সঙ্গে বাংলাদেশকে লিড পাইয়ে দেন তিনি। তবে নিজের অর্ধশতক পূরণের পরেই আউট হয়ে সাজঘরে ফিরে যান জাকির। ১৩৫ বলে ৫১ রান করে উমেশ যাদবের বলে আউট হন তিনি। জাকিরের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী মিরাজ। তারপর অ্যাক্সার প্যাটেলের বোলিংয়ে আউট হন নুরুল হাসান। এই মুহূর্তে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে আছেন লিটন দাস (৭৮) ও তাসকিন আহমেদ (১৮)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ: ১৯৫/৭, ৬০ ওভার (*)। বাংলাদেশের লিড ১০৮ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ: ২২৭, ভারত: ৩১৪।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App