×

খেলা

ফের টাইগারদের কোচ হাথুরুসিংহে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম

ফের টাইগারদের কোচ হাথুরুসিংহে

ফাইল ছবি

ফের টাইগারদের কোচ হচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি জানা গেছে। তবে দ্রুতই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিবি সূত্র মারফত তা নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার রাতে সাকিব-তামিমদের হেড কোচের দায়িত্ব পালন করা দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেটকে এক ধাপ এগিয়ে নিয়েছেন। পরিসংখ্যান বলছে, তার অধীনে বড় সাফল্য আসতে থাকে বাংলাদেশ ক্রিকেটে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে (২০১৭) খেলা, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে (২০১৫) খেলার সাফল্য আসে হাথুরুর অধীনে।

হাথুরুর অধীনেই ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ওই হাথুরুসিংহে আবার বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হয়ে ফিরছেন।

এর আগে ২০১৪ সালে বাংলাদেশ দলের হেড কোচ হন চন্ডিকা হাথুরুসিংহে। দায়িত্ব ছাড়েন ২০১৭ সালে। তার অধীনে ২১ টেস্টে বাংলাদেশ ছয়টি জয় পেয়েছে, ১১ ম্যাচে হেরেছে। এছাড়া ৫১টি ওয়ানডেতে ২৫ জয়, ২৩ পরাজয়ের সঙ্গে ফলাফল হয়নি চার ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২টি ম্যাচে চার জয় ও আট ম্যাচে হারের স্বাদ পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App