×

খেলা

ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেন পেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ এএম

ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেন পেলে

ছবি: এএফপির

ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুর খবরে হৃদয়ছোঁয়া বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তিনি বলেছেন, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। তিনি ফুটবলকে শিল্পে রূপান্তরিত করেছেন। ফুটবলের সবকিছু বদলে দিয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি পেলের প্রতি শ্রদ্ধা জানান। খবর-বিবিসির

ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, পেলের আগে ‘১০’ শুধু একটি সংখ্যা ছিল। যা আমি আমার জীবনে কোথাও না কোথাও পড়েছি। আমি বলবো, পেলের আগে ফুটবল ছিল শুধু একটি খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন। তিনি ফুটবল ও ব্রাজিলের মর্যাদা উন্নীত করেছেন, রাজাকে ধন্যবাদ! তিনি চলে গেছেন, তার জাদু রয়ে গেছে। পেলে চিরদিনের জন্য।

এছাড়া আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে পেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

৮২ বছর বয়সে মারা গেলেন ফুটবলের রাজা কিংবদন্তি পেলে। ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।

এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার একুশ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩টি ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেছেন। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

রাজধানীর ১৩ স্পটে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

উত্তরায় মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

কুড়িগ্রামে ট্রাক-সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App