×

খেলা

চোটে ছিটকে গেলেন সাঞ্জু স্যামসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০১:০২ পিএম

চোটে ছিটকে গেলেন সাঞ্জু স্যামসন

ছবি: সংগৃহীত

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বাউন্ডারির কাছে ফ্লিডিং করার সময়ে বাম হাঁটুতে আঘাত পান স্যামসন। এরপর মাঠেই সাময়িক চিকিৎসা সেবা নেন এই ব্যাটার।

বুধবার বিকেলে বিসিসিআই মেডিকেল টিম স্যামসনকে স্ক্যান এবং বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য মুম্বাইতে নিয়ে যায়। পরবর্তীতে এই ব্যাটারকে বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি সঞ্জু স্যামসনের পরিবর্তে জিতেশ শর্মাকে দলে যুক্ত করেছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারত পুনেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App