×

খেলা

তৃণমূল পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু ১৪ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৭:৫২ পিএম

তৃণমূল পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু ১৪ জানুয়ারি

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামাল হোসেনের নামে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ আগামী ১৪ জানুয়ারি থেকে সারা দেশব্যাপী শুরু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে তৃণমূল পর্যায় থেকে এই প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন তিনি।

১৯৭৪ সালে দেশে সর্বশেষ এমন বৃহত্তর পরিসরে দেশব্যাপী এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো; দীর্ঘ প্রায় ৪৮ বছর পরে আবারো তৃণমূল পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতার প্রাথমিক সময়সূচি অনুযায়ী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ১৪-২৮ জানুয়ারি, জেলা পর্যায়ে ১ থেকে ৫ ফেব্রুয়ারি, বিভাগীয় পর্যায়ে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের সময়সূচি পরবর্তীতে নির্ধারিত হবে।

এ প্রতিযোগিতা শ্রেশিভিত্তিক চারটি গ্রুপে ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেমনঃ ‘ক’ ও ‘খ’ গ্রুপ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রী) ইভেন্ট- ১০০মি., ২০০মি., হাইজাম্প ও লংজাম্প। ‘গ’ ও ‘ঘ’ গ্রুপ (নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রী) ইভেন্ট- ১০০ মি., ২০০ মি., ৪০০ মি., ৮০০মি., ১৫০০মি., হাইজাম্প, লংজাম্প, ট্রিপুল জাম্প, জ্যাভলিন, শটপুট, ডিসকাস থ্রো ও ৪১০০মি. রিলে।

এই প্রতিযোগিতার সকল ব্যয় নির্বাহের জন্য স্পন্সরশীপ সংগ্রহ করা হচ্ছে। এতে সরকারের কোন আর্থিক সংশ্লেষ থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App