×

খেলা

অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১১:৫৮ এএম

অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো বার্সা

ছবি: সংগৃহীত

অ্যাটলেটিকোর মাঠে লা লিগার ম্যাচে ১-০ গোলে জয় পেয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো বার্সেলোনা। রবিবার রাতের উত্তাপ ছড়ানো এ ম্যাচে প্রথমার্ধে একমাত্র গোলটি করেছেন উসমান ডেম্বেলে।

২২ মিনিটে গাভির দারুণ পাস থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ডেম্বেলে। এর পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল বার্সার। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি পেদ্রো।

দ্বিতীয়ার্ধে আক্রমনে বার্সাকে অ্যাটলেটিকো চেপে ধরলেও গোলের দেখা পায়নি। ৭৩ মিনিটে বার্সার হয়ে ফেরান তোরেস গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। যোগ করা সময়ে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগটি হারায় অ্যাটলেটিকো। তার আগে মারামারি করে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন ফেরান তোরেস ও স্টেফান সাভিচ।

শেষপর্যন্ত ১-০ গোলের মূল্যবান জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে অ্যাটলেটিকো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App