×

খেলা

নাসিম শাহর গতির ঝড়ে উড়ে গেলো নিউজিল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১০:৫২ এএম

নাসিম শাহর গতির ঝড়ে উড়ে গেলো নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত

নাসিম শাহর গতির ঝড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উড়ে গেলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে ৬ উইকেট আর ১১ বল হাতে রেখে হারালো বাবর আজমের দল। ৫ উইকেট শিকার করেছেন নাসিম শাহ একাই।

সোমবার (৯ জানুয়ারি) রাতে করাচিতে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচ জয়ে স্বাগতিকরা এগিয়ে গেলো ১-০তে।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। পাকিস্তানি বোলারদের তোপে কিউই ব্যাটারদের কেউ ফিফটি করতে পারেননি। দলের পক্ষে ৪২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন মাইকেল ব্রেসওয়েল। টম লাথাম ৪২, গ্লেন ফিলিপস ৩৭ এবং ড্যারেল মিচেলের ব্যাট থেকে আসে ৩৬ রান।

নাসিম শাহ ৫৭ রানে নেন ৫টি উইকেট। ২ উইকেট নেন উসামা মীর।

জবাবে ইমাম উল হক ১১ করে ফিরলেও এরপরের সব ব্যাটারই রান পেয়েছেন পাকিস্তানের। আরেক ওপেনার ফাখর জামান করেন ৫৬। বাবর আজম ৬৬ আর হারিস সোহেল আউট হন ২৩ বলে ৩২ রানের ছোটখাটো ঝড় তুলে। ৮৬ বলে ৬ চার আর ১ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App