×

খেলা

রোনালদোর তৃতীয় বিয়ে, যা বললেন প্রথম স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০১:৪৪ এএম

রোনালদোর তৃতীয় বিয়ে, যা বললেন প্রথম স্ত্রী

রোনালদো নাজারিও

আবারো বিয়ে করতে চলেছেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিও। এই নিয়ে তৃতীয়বার বিয়ে করবেন তিনি। এবারে মডেল ও ব্যবসায়ী সেলিনা লকসকে বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসেবে।

শনিবার (১৪ জানুয়ারি) নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে রোনালদোর বান্ধবী সেলিনাই বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এক্সপ্রেসের।

ইন্সটাগ্রামে দুজনের ছবি পোস্ট করে সেলিনা লিখেছেন, ‘হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতো। আমি তোমায় ভালবাসি। সারা জীবন আমি রোনালদোর।’ পোস্টের উত্তর দিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘তোমায় ভালবাসি।’

১৯৯৯ সালে প্রথমবার বিয়ে হয় রোনালদোর। ব্রাজিলের নারী ফুটবলার মিলেন ডোমিঙ্গুয়েজের সঙ্গে প্রথমবার এই বন্ধনে আবদ্ধ হন তিনি। রোনালদোর নতুন বিয়ের খবর শুনে তার প্রথম স্ত্রী লিখেছেন, ‘তোমার তৃতীয় বিয়ের খবরে আমি খুব খুশি। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন ও সুরক্ষিত রাখুন।’

প্রসঙ্গত উল্লেখ্য, মিলেনের পরিবারে একটি সন্তানও রয়েছে রোনালদোর, নাম রোনাল্ড। রোনাল্ড একজন পেশাদার ডিজে।

২০০৫ সালে মিলেনের সঙ্গে রোনালদোর বিচ্ছেদ হয়। সে বছরই মডেল ড্যানিয়েলা সিসারেলিকে বিয়ে করেন তিনি। বর্ণাঢ্য জাঁকজমকপূর্ণভাবে ফ্রান্সের একটি দুর্গে সেই বিয়ে আয়োজিত হয়। তবে তিনি ও তার সঙ্গী দুজনেই আগের সঙ্গীর কাছ থেকে সরকারিভাবে বিচ্ছেদ না নেয়ায় এই বিয়েকে স্বীকৃতি দেয়া যায়নি। বিয়ে অবশ্য টেকেওনি। তিন মাসের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

এরপর রোনালদো একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রীর প্রেমে পড়েন। ৭ বছর সম্পর্ক ছিলো তাদের। দুটো সন্তানও আছে, মারিয়া সোফিয়া ও মারিয়া অ্যালিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App