×

খেলা

১৫০ দিনে ৩ হাজার ৯০০ মাইল দৌঁড়লেন অর্চনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১০:২৯ পিএম

১৫০ দিনে ৩ হাজার ৯০০ মাইল দৌঁড়লেন অর্চনা

ছবি: সংগৃহীত

অস্কার জয়ী সিনেমা ‘ফরেস্টগাম্প’-এর অনুপ্রেরণাতেই বলিউডে নির্মিত হয় ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমা দেখে অনেকে দীর্ঘ ম্যারাথনের চিন্তা করলেও লক্ষ্যে ক’জন পৌঁছতে পেরেছেন?

সুদূর অস্ট্রেলিয়ার নারী দৌঁড়বিদ অর্চনা মুরে বার্থলেট পেরেছেন। লক্ষ্য নির্ধারণ করে পাঁচ মাস ধরে দৌঁড়েছেন তিনি। একে একে সম্পন্ন করেছেন ১৫০টি ম্যারাথন। আগস্টে অস্ট্রেলিয়ার কেপ ইয়র্ক থেকে দৌড় শুরু করে দেশের দক্ষিণ প্রান্তে পৌঁছেছেন।

সাম্প্রতিক সময়ে ছয় হাজার ৩০০ কিলোমিটার বা তিন হাজার ৯০০ মাইল দৌঁড়েছেন তিনি। ম্যারাথনে একমাত্র নারী হিসেবে সবচেয়ে বেশি ১৫০টি ম্যারাথন সম্পন্ন করার বিশ্ব রেকর্ড গড়েছেন। এর আগে ব্রিটেনের নারী দৌঁড়বিদ কেড জেডেন ১০৬টি ম্যারাথন সম্পন্ন করেছিলেন।

১০৭টি ম্যারাথন সম্পন্ন করেই রেকর্ড বুকে নাম তোলেন অর্চনা। এরপর সম্পন্ন করেন নিজের নির্ধারণ করা লক্ষ্য। টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পরে নতুন স্বপ্ন দেখে তা পূরণ করেছেন ৩২ বছর বয়সী এই অস্ট্রেলীয়।

দৌঁড় শুরু করেছিলেন একটা বিশেষ লক্ষ্যে তিনি। প্রাণী ও পরিবেশ রক্ষার ব্রত নিয়ে সচেতনতা সৃষ্টি ছিল তার উদ্দেশ্য। অস্ট্রেলিয়া বিশ্বের জীববৈচিত্রে সমৃদ্ধ দেশ। কিন্তু জীববৈচিত্র দ্রুত ধ্বংসের তালিকায় দেশটি উপরের দিকে আছে। অর্চনা সচেতনাতা সৃষ্টির পাশাপাশি ‘ওয়াইল্ডারনেস সোসাইটির’ জন্য এক লাখ অস্ট্রেলীয় ডলার ফান্ড সংগ্রহ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন: কৃষিমন্ত্রী

হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন: কৃষিমন্ত্রী

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তোলপাড়, দল ছাড়লেন মমতার রাজ্য সভাপতি

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তোলপাড়, দল ছাড়লেন মমতার রাজ্য সভাপতি

১০টি ‘স্পোর্টস ভিলেজ’ করবো আগামী অর্থবছরে

আমিনুল হক ১০টি ‘স্পোর্টস ভিলেজ’ করবো আগামী অর্থবছরে

‘জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হলেও রাজনীতিতে অর্থবহ অংশগ্রহণ সীমিত’

‘জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হলেও রাজনীতিতে অর্থবহ অংশগ্রহণ সীমিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App