×

খেলা

বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:১৪ পিএম

বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: ভোরের কাগজ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৫ কোটি ৩৪লাখ ৯৪ হাজার ৮২৬ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না।

এছাড়া আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব মো. আবু নাসের ভূইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইন চার্জ মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমুখ।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। বাকেরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম উন্মূক্ত থাকবে। সবাই এ মাঠে খেলতে পারবে। দোয়া করবেন যাতে আপনাদের পাশে থেকে মানুষের সেবা করে যেতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App