×

খেলা

রোনালদোর ওপর আল নাসের সমর্থকদের ক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫১ পিএম

রোনালদোর ওপর আল নাসের সমর্থকদের ক্ষোভ

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল নাসেরের হয়ে অভিষেক হয়ে গেলেও এখনো গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরব সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে ফাইনালের সুযোগ হাতছাড়া হয়েছে আল নাসেরের। সেই ম্যাচে গোলের সুযোগও নষ্ট করেন রোনালদো।

ম্যাচের শেষে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আল নাসের ভক্তরা রোনালদোর খেলা নিয়ে সন্তুষ্ট নন। তারা রোনালদোর জার্সির ওপর দিয়ে হেঁটে চলে যান। এর মধ্যেই স্পেনীয় সংবাদ মাধ্যম মার্কার খবর রোনালদোর ওপরে ক্ষোভ জমছে আল নাসের ভক্তদের।

মার্কার খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন ক্ষিপ্ত হয়ে রোনালদোর তীব্র নিন্দা করছেন। সেই লোকটির দাবি তিনি আল নাসের ক্লাবের ডিরেক্টর। দলের হার মেনে নিতে পারেননি তিনি।

আল নাসের ক্লাবের ডিরেক্টর পরিচয় দেয়া লোকটি বলেন, এখান থেকে বেরিয়ে যাও। দুইশ মিলিয়ন খরচ করে এনেছি ওকে আর ও জানে কেবল সি..ইউ বলতে। এটা কোনো মতেই মেনে নেয়া যায় না।

তবে রোনালদোর নতুন কোচ রুডি গার্সিয়া বলছেন, রোনালদোর সংযোজন ক্লাবের জন্য ইতিবাচক দিক। রোনালদো খেললে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ওকে নিয়ে তটস্থ থাকে। ডিফেন্ডারদের সরিয়ে নিয়ে যায়। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার। আল নাসেরে ও নিজের কেরিয়ার শেষ করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App