×

খেলা

ক্রিকেট থেকে বিদায়ের কথা ভাবছিলেন শাহিন আফ্রিদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১ পিএম

ক্রিকেট থেকে বিদায়ের কথা ভাবছিলেন শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি

বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে ভালো পেসার শাহিন আফ্রিদি। তাকে দলটির পেস বোলিংয়ের মেরুদণ্ড বললেও ভুল হবে না। অনেক দিন ধরেই হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি এই তারকা ক্রিকেটার। একটা সময় ক্রিকেটকেই বিদায় বলার কথা ভেবেছিলেন এই পেসার।

এশিয়া কাপ ২০২২-এ খেলতে পারেননি শাহিন আফ্রিদি। বেশ কয়েক মাস পর আসন্ন পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারের হয়ে মাঠে নামবেন তিনি। শুরুতে মুলতান সুলতানের বিপক্ষে খেলতে নামবে লাহোর কালান্দার। খবর আনন্দবাজার পত্রিকার।

এক সাক্ষাৎকারে চিকিৎসারত অবস্থার করুণ বর্ণনা দিয়েছেন শাহিন আফ্রিদি। সার্জারির পর পুনর্বাসনের সময় অধৈর্য হয়ে গেছিলেন তিনি। ক্রিকেট ছেড়ে দেয়ার কথা ভাবছিলেন শাহিন আফ্রিদি। এসময় নিজের করা বলের ভিডিও দেখে অনুপ্রাণিত হন শাহিন। সেই ভিডিওগুলোই তাকে ফের মাঠে নামতে উদ্বুদ্ধ করেছে।

হাসপাতালে অসুস্থ থাকা অবস্থার করুণ বর্ণনা দেন তিনি। শাহিন আফ্রিদি বলেন, ‘এমন একটা সময় অতিবাহিত করেছি যে, একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম। আমি আর পারছিলাম না। পরে নিজের বোলিংয়ের ভিডিওগুলো দেখতাম। যেগুলো আমাকে বেশ অনুপ্রাণিত করেছে’।

শাহিন আফ্রিদি এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে খেলে ৬২ উইকেট নিয়েছেন। আর ৪৭টি টি-টোয়েন্টি খেলে ৫৮ উইকেট নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আবাবিলের মতো’ ইনকিলাব মঞ্চ, দমানো যাবে না: পাটোয়ারী

‘আবাবিলের মতো’ ইনকিলাব মঞ্চ, দমানো যাবে না: পাটোয়ারী

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের তথ্য সংগ্রহ করছে র‍্যাব

অলি আহমদের মনোনয়ন জমা দিয়ে যা বললেন পাটওয়ারী

অলি আহমদের মনোনয়ন জমা দিয়ে যা বললেন পাটওয়ারী

আগামী বছরের মধ্যেই সব রাস্তা ভালো হয়ে যাবে: আরিফুল হক চৌধুরী

আগামী বছরের মধ্যেই সব রাস্তা ভালো হয়ে যাবে: আরিফুল হক চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App