×

খেলা

জোড়া গোল করিয়ে নাসরকে জেতালেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৯ পিএম

জোড়া গোল করিয়ে নাসরকে জেতালেন রোনালদো

ছবি: সংগৃহীত

লিগ ম্যাচে আল তাউওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচে গোল না পেলেও দুই গোলে সহায়তা করে ম্যাচসেরা হয়েছেন এ পর্তুগিজ এ মহাতারকা।

আল তাউনের রক্ষণকে শুরু থেকেই চাপে রাখে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। আল নাসর এগিয়ে যায় ১৭ মিনিটে। নিজেদের অর্ধ থেকে আবদুল রহমান ঘারিবকে লম্বা পাস দেন রোনালদো। সেই পাস থেকে দলকে এগিয়ে দেন ঘারিব। ৩২ মিনিটে রোনালদো দলের ব্যবধানটা আরও বাড়াতে পারতেন। পর্তুগিজ তারকার এই শট পোস্টেও ছিল ঠিকই, তবে গোলরক্ষককে ফাঁকি দেয়ার মতো যথেষ্ট ছিল না। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর।

বিরতি থেকে ফিরে ম্যাচে আল তাউনকে সমতায় ফেরান স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান। মিনিট দুই পরেই রোনালদোর সামনে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছিল। এবারও কাজে লাগাতে পারেননি এই পর্তুগিজ তারকা। ৬৭ মিনিটে লিয়ান্দ্রে তায়াম্বা গোল করে আল তাউনকে এগিয়ে দিয়েছিলেন। তবে ভিএআরে সেই গোল বাতিল হয়।

আবার আল নাসরের ত্রাতা হয়ে আসেন রোনালদো। ম্যাচে এই পর্তুগিজ তারকার দ্বিতীয় অ্যাসিস্টে এগিয়ে যায় আল নাসর। তার সহায়তায় গোল পান আবদুল্লাহ মদু। এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল নাসর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App