×

খেলা

‘এটা ভারত না বাংলাদেশ, বুঝতে পারছি না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭ পিএম

‘এটা ভারত না বাংলাদেশ, বুঝতে পারছি না’

সৌরভ গাঙ্গুলি

রাজধানীতে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ উদ্বোধনে এসে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘এটা ভারত না বাংলাদেশ তা আমি কিছুতেই বুঝতে পারছি না।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন তিনি।

বাংলাদেশে আসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আমাকে এত বেশি ভালোবাসে, তাতে আমি বরাবরই মুগ্ধ হই, বিমোহিত হই। আমি যতবার এখানে আসি, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি বুঝতেই পারি না, আমি ভারতে আছি নাকি বাংলাদেশে আছি। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা।’

ভারতের পশ্চিমবঙ্গেও মেয়র কাপ হয় জানিয়ে তিনি বলেন, ‘মেয়র কাপ পশ্চিমবঙ্গেও হয়। আমরা ফুটবল করি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সহায়তায় ক্রিকেট হয়। এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলা মেয়র কাপের পরিচালনায় হয়ে থাকে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App