×

খেলা

আলমেরিয়ার কাছে হেরে বসলো টপার বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭ এএম

আলমেরিয়ার কাছে হেরে বসলো টপার বার্সা

ছবি: এএফপির

আলমেরিয়ার কাছে ১-০ গোলে হেরে গিয়ে বড় ধাক্কা খেলো লা লিগার টেবিল টপার বার্সেলোনা। পুরো ম্যাচে নিষ্প্রাণ বার্সার রূপ দেখে যেন চেনারই উপায় নেই।

র‌্যাংকিংয়ের ১৫ নম্বর দল আলমেরিয়ার মাঠে অপ্রত্যাশিত হার দেখলো জাভি হার্নান্দেজের দল। আজকের ম্যাচে জিততে পারলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১০ পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুবর্ণ সুযোগ ছিল হার্নান্দেজদের। খবর এএফপির।

কিন্তু রেলিগেশন জোনের কাছাকাছি থাকা আলমেরিয়ার সঙ্গেই পেরে উঠলো না বার্সা। ১-০ গোলের হার নিয়ে ছাড়লো মাঠ। ম্যাচের ২৪ মিনিটে বার্সাকে স্তব্ধ করা গোলটি করেন এল বিলাল তৌরে।

এতেই লিগে টানা সাত ম্যাচের জয়রথ থামে বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ অপরাজিত থাকা দলটিই টানা দুই ম্যাচ হার দেখলো। বৃহস্পতিবার তারা বিদায় নেয় ইউরোপা লিগ থেকে।

পুরো ম্যাচেই বার্সাকে নিষ্প্রাণ দেখা গেছে। বরং ভালো খেলেছে আলমেরিয়া। টার স্টেগান বাধা না দিলে আরও বড় ব্যবধানেই হারতে পারতো বার্সা। লিও বাপতিস্তার দারুণ এক শট ঠেকিয়ে দেন গোলরক্ষক স্টেগান। এছাড়া ফাঁকায় বল পেয়েও মিস করেন রদ্রিগো এলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App