×

খেলা

দুই বছর পর মারক্রামের সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১১:৫৬ এএম

দুই বছর পর মারক্রামের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

সাদা পোশাকে প্রত্যাবর্তনের মঞ্চটা সেঞ্চুরি দিয়েই রাঙালেন এইডেন মারক্রাম। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে মারক্রামের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনশেষে তাদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান। মার্কো ইয়ানসেন ১৭ ও গেরাল্ড কোয়েতজে ১১ রানে অপরাজিত আছেন।

প্রোটিয়ারা টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায়। প্রথম সেশনটা কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন দুই ওপেনার ডিন এলগার ও মারক্রাম। দ্বিতীয় সেশনে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্রেক থ্রু এনে দেন আলজারি জোসেফ। ৭১ রান এলগারকে ফিরিয়ে ১৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডানহাতি এই পেসার।

এরপর অভিষিক্ত টনি দে জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি বাঁধেন মারক্রাম। এই ফাঁকে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ওপেনার। জোসেফের শিকার হওয়ার আগে ১৭৪ বলে ১৮ চারে ১১৫ রান করেন তিনি। বাকিটা সময় কোনো প্রোটিয়া ব্যাটারকে বড় ইনিংস খেলতে দেয়নি ক্যারিবীয় বোলাররা। যার ফলে ১ উইকেটে ২২১ রান থেকে ৮ উইকেটে ৩১৪ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জোসেফ। একটি করে শিকার কেমার রোচ, কাইল মেয়ার্স, শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App