×

খেলা

পাকিস্তানে খেলবেন বাংলাদেশের জাহানারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০২:২৭ পিএম

পাকিস্তানে খেলবেন বাংলাদেশের জাহানারা

ছবি: সংগৃহীত

ভারতের পাশাপাশি এবার পাকিস্তানও শুরু হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। চলতি বছর সেপ্টেম্বর থেকে এই লিগ শুরুর পরিকল্পনা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তুতি হিসেবে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মধ্যেই তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা।

এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়,উইমেন্স লিগের এ প্রদর্শনী ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম।

অ্যামাজন ও সুপার উইমেন নামে দুটি দল গঠন করেছে পিসিবি। দল দুটির স্কোয়াডও ঘোষণা করেছে পিসিবি। দুই দলে সাত দেশের ১০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। বাংলাদেশের জাহানারা আছেন সুপার উইমেন দলে।

নিদা দারের নেতৃত্বে দলটিতে বিদেশিদের মধ্যে আরও আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ড্যানি ওয়েইট, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট ও নিউজিল্যান্ডের লিয়া তাহুহু। এদিকে অ্যামাজন নামের দলটির নেতৃত্বে আছেন বিসমাহ মারুফ। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দলগুলো।

সুপার উইমেন দলের অধিনায়ক নিদা দার বলেন, ‘এই প্রদর্শনী ম্যাচগুলো আমাদের উদীয়মান খেলোয়াড়দের তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে। বিদেশের যেসব খেলোয়াড় অংশ নিচ্ছে, তাদের অভিজ্ঞতা থেকে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারবে।’

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে সবকটি প্রদর্শনী ম্যাচ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পিএসএল ম্যাচের আগে দুপুর ২টায় শুরু হবে নারীদের এই প্রদর্শনী ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App