×

খেলা

বার্সেলোনায় দুর্নীতির হানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৭:৪৯ পিএম

বার্সেলোনায় দুর্নীতির হানা

ছবি: সংগৃহীত

স্পেনের রেফারি কমিটির প্রাক্তন সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে ক্লাবের অর্থ দেয়ার জন্য বার্সেলোনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বার্সেলোনার একটি আদালত শুক্রবার ফুটবল ক্লাব বার্সালোনা, ক্লাবটির সাবেক কয়েকজন কর্মকর্তা এবং নেগ্রেইরার বিরুদ্ধে 'দুর্নীতি', 'বিশ্বাস লঙ্ঘন' এবং 'মিথ্যা ব্যবসায়িক রেকর্ড' এর অভিযোগের শুনানি করে।

বার্সেলোনার পাবলিক প্রসিকিউটর অফিস, ক্লাব সেইসাথে সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ এবং স্যান্ড্রো রোসেলের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করেছে। খবর বিবিসির

গত মাসে একটি খবর সামনে আসে যে, নেগ্রেইরা ও তার একটি কোম্পানিকে বার্সা অর্থ প্রদান করেছে। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে মোট ৮৪ লাখ ইউরো দেয়া হয়।

পাবলিক প্রসিকিউটরের অফিস জানায়, 'এফসি বার্সেলোনা, হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার সাথে অত্যন্ত গোপনে মৌখিক চুক্তি করে যাতে তিনি টেকনিক্যাল আরবিট্রাল কমিটির (সিটিএ) ভাইস-প্রেসিডেন্ট হিসেবে অর্থের বিনিময়ে এফসি বার্সেলোনাকে মাঠে রেফারির বিভিন্ন সিদ্ধান্তে সুবিধা দেয়ার জন্য কাজ করে।'

লা লিগার প্রধান নির্বাহী জাভিয়ের তেবাস গত মাসে বলেছিলেন যে, বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা যদি এই অর্থ প্রদানের কারণ ব্যাখ্যা করতে না পারেন তাহলে তার পদত্যাগ করা উচিত।

লাপোর্তা এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তিনি তেবাসকে 'পদত্যাগ করে যা চান তা দেবেন না' এবং লাপোর্তা 'তার ক্লাব কখনও রেফারি কিনেনি' বলে যে জোর দাবি জানিয়েছিলেন তার তিন দিনের মাথায় এই অভিযোগ আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App