জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৫:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য লড়ছে বাংলাদেশ। জয়ের জন্য ১১৮ রানে করতে গিয়ে লিটন-রনির পর ফিরলেন সেট হওয়া হৃদয়। তবে জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ
রবিবার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে স্পিন ফাঁদে পা দিয়ে ১১৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। এরপর নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় দলকে ভরসা দিচ্ছেন।
লিটন দাস ৯ রান করে ফিরেছেন। রনি তালুকদার ৯ রান করে আউট হয়েছেন। তৌহিদ হৃদয় দুই চারের শটে ১৭ রান করে আউট হয়েছেন। তবে বাংলাদেশ ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ৩২ রানে খেলছেন। তার সঙ্গী মেহেদি মিরাজ।
এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও টস জিতে বোলিং নেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের শুরু খারাপ হয়নি। ঠিক ৫০ রান তুলে তারা হারায় ২ উইকেট। এরপর বিপর্যয়ে পড়ে। ওপেনার ফিল সল্ট ২৫ রান করেন, বেন ডাকেট করেন ২৮ রান। আর কেউ ২০ রানের ঘরে ঢুকতে পারেননি।
দ্বিতীয় এই ম্যাচে শামীম পাটোয়ারির পরিবর্তে একাদশে ঢুকে মেহেদি মিরাজ বাজিমাত করেছেন। তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তার ঘূর্ণিতে ধসে গেছে ইংল্যান্ড। এছাড়া পেসার তাসকিন, মুস্তাফিজ ও হাসান মাহমুদ একটি করে উইকেট নিয়েছেন। স্পিনার সাকিব আল হাসান ৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, রেহান আহ।
