×

খেলা

কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১০:০৯ পিএম

কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল সাড় ৩টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একে এম সফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল ও কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়া পৌরসভার আয়োজনে ও আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ২৫টি টিম অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব, কাদিপুরের সাথে মোকাবেলা করে ভুকশিমইল একাদশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App