×

খেলা

সংবাদ সম্মেলনে স্ত্রীর কল, বিব্রত হাথুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৩:৩৯ পিএম

সংবাদ সম্মেলনে স্ত্রীর কল, বিব্রত হাথুরু

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতেছে বাংলাদেশ। ওই অর্থে জয়ের ধারায় থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছে চন্ডিকা হাথুরুসিংহের দল।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে জয়ের মোমেন্টাম নিয়েই টি-২০ ফরম্যাটে তার দল সিরিজ জিতেছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে হাথুরু এমনই ফুরফুরে ছিলেন যে, স্ত্রীর কল করা নিয়েও রসিকতা করেছেন। সংবাদ সম্মেলনে কল আসতেই দুঃখিত বলে পকেট থেকে ফোন বের করেন টাইগার হেড কোচ। এরপর হাসতে হাসতে বলেন, বউ কল করেছে।

আয়ারল্যান্ড সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে নানান প্রশ্ন করতে থাকা সাংবাদিকদের একজন তখন বলে ওঠেন, ‘প্রথম পাধান্য।’

সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। তাতে যোগ দেন কোচ হাথুরুও। প্রথম পাধান্য হলেও হাথুরু সংবাদ সম্মেলনে স্ত্রীর কলে সাড়া দেননি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। সেই অর্থে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাকফুটে থাকার কথা ছিল হাথুরুর দলের। যদিও ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে টাইগাররা।

তবে ইংল্যান্ডকে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App