×

খেলা

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ১০:০৪ এএম

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কুরাকাও এর সঙ্গে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা। এই ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক। এই ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠে সান্তিয়াগো দেল এস্তেরোতে বিরতির আগেই পাঁচ গোল দেন মেসিরা। দ্বিতীয়ার্ধে আসে আরো দুই গোল।

ফিফা র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা আর্জেন্টিনা ৮৬ নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা কুরাকাও ম্যাচের ২০ থেকে ৩৭ মিনিট এই ১৭ মিনিটে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এছাড়া আরেকটি গোলে অবদানও রাখেন। প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে আরও গোল করেন নিকোলাস গঞ্জালেজ ও এঞ্জো ফার্নান্দেজ।

এদিকে কুরাকাও গোলরক্ষক এলয় রুম ৯টি সেভ করেন। তা না হলে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরো বাড়ত। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই বিশাল জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোলের দেখা পান দি মারিয়া। শেষদিকে গঞ্জালো মন্তিয়েল আরেকটি গোল করেন। ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে ছিল আর্জেন্টিনার। গোল পোস্ট বরাবর ২৭টি শর্ট নেয় মেসির দল। খেলার ছয় মিনিটেই মেসি কাঙ্ক্ষিত শততম গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন।

কুরাকাও এর প্রতি আক্রমণের পর আক্রমণ গড়ে তোলে। চার মিনিটের ব্যবধানে আরও তিনটি শর্ট নেয় গোল পোস্টে। ৩৩তম মিনিটে গঞ্জালেজের পাসে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান। ৩৭তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে হ্যাটট্রিক করেন। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দেন দি মারিয়া। ৮৭তম মিনিটে দিবালার পাসে সপ্তম গোলটি করেন মন্তিয়েল।

প্রসঙ্গত, দ্বীপদেশ কুরাকাওয়ের আয়তন মাত্র ২৭৬ বর্গমাইল। জনসংখ্যা ১ লাখ ৫২ হাজার। অবশ্য কুরাকাওর ফুটবল ঐতিহ্য খুব সমৃদ্ধ না হলেও বেশ পুরনো। ১৯২৪ সালে ফুটবল শুরু দেশটিতে। আধুনিক ফুটবলে প্রবেশ করে ২০১১ সালে। ওই বছরই ফিফার পূর্ণ সদস্যপদ পায় কুরাকাও। কুরাকাওয়ের সবচেয়ে বড় সাফল্য ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া ২০১৯ সালে কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল কুরাকাও। মেসিদের এই প্রতিপক্ষ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App