×

খেলা

দেশের দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৪:৩৯ পিএম

দেশের দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে দ্রুততম টি-২০ ফিফটির রেকর্ড গড়েছেন লিটন দাস। ১৮ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। ফিফটি করার পথে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকান এ ওপেনার।

টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭০তম ম্যাচে লিটনের এদিন দশম ফিফটি হাঁকান। তবে ২০ ওভারের ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের। চলতি মাসের ১৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কায় ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে লিটন আজ ৩৪তম ফিফটি করেন।

এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম টি-২০ ফিফটি ছিল মোহাম্মদ আশরাফুলের। তিনি ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন। আউট হয়েছিলেন ২৭ বলে ৬১ রান করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চান হাইকোর্ট

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

১৮ সেকেন্ডে গোল করে বিশ্বরেকর্ড

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App