×

খেলা

গুজরাট জায়ান্টসের বিপক্ষে ধোনির চেন্নাইয়ের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১২:১৩ পিএম

গুজরাট জায়ান্টসের বিপক্ষে ধোনির চেন্নাইয়ের জয়

ছবি: সংগৃহীত

গত আসরের চ্যাম্পিয়ন গুজরাট জায়ান্টসের বিপক্ষে রান বন্যার ম্যাচে ১২ রানের ব্যবধানে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে চেন্নাই সংগ্রহ দাঁড়িয়েছিলো ২১৭ রান। জবাবে ব্যাট করতে নেমে লখনৌও ৭ উইকেট হারিয়ে করে ২০৫ রান।

প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ দাঁড়িয়েছিলো ৭ উইকেট হারিয়ে ২১৭ রান। সর্বোচ্চ ৫৭ রান করেন ঋুতুরাজ গায়কোয়াড়। জবাব দিতে নেমে লখনৌও ৭ উইকেট হারায়। তারা থেমে যায় ২০৫ রানে। মইন আলির অলরাউন্ড পারফরম্যান্সের ফলেই এই জয় সম্ভব হয়েছে চেন্নাই সুপার কিংসের।

১৩ বলে ১৯ রান করার পাশাপাশি বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে দিয়েছেন ২৬ রান। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো লখনৌ।

ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ঋুতুরাজ গায়তোয়াড় ঝড় তোলেন লখনৌ বোলারদের ওপর। তারা দু’জন মিলে ৯.১ ওভারেই গড়ে ফেলেন ১১০ রানের জুটি। সবচেয়ে বিধ্বংসী ছিলেন ঋুতুরাজ। আগের ম্যাচেও ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি।

এবারও তিনি ৩১ বলে খেলেন ৫৭ রানের বিধ্বংসী ইনিংস। ৩ বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৪টি। আরেক ওপেনার ডেভন কনওয়ে ২৯ বলে খেলেন ৪৭ রানের ইনিংস। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।

শিবাম দুবে খেলেন ১৬ বলে ২৭ রানের ইনিংস। মইন আলি ১৯, বেন স্টোকস ৮ রান করেন। আম্বাতি রাইডু ১৪ বলে খেলেন ২৭ রানের ইনিংস। ৩ বলে ২ ছক্কায় মহেন্দ্র সিং ধোনি খেলেন ১২ রানের ইনিংস।

শেষ পর্যন্ত এই ১২ রানেই জয় পেয়েছে চেন্নাই। লখনৌয়ের হয়ে ৩টি করে উইকেট নেন মার্ক উড এবং রবি বিষনোই। জবাব দিতে নেমে ৫.৩ ওভারেই ৭৯ রানের জুটি গড়ে ফেলে লখনৌ।

এক পর্যায়ে মনেই হচ্ছিল যেন খুব সহজেই হয়তো জিতে যাবে তারা। ক্যারিবীয় ওপেনার কাইল মায়ার্স খেলেন ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস। ১৮ বলে ২০ রান করেন লোকেশ রাহুল। এছাড়া ৩২ রান করেন নিকোলাস পুরান, ২৩ রান করেন আয়ুস বাদোনি, ২১ রান করেন মার্কাস স্টোইনিজ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে লখনৌ সুপার জায়ান্টস।

মইন আলির ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নেন তুষার দেশপডান্ডে ও ১ উইকেট নেন মিচেল সান্তনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App