×

খেলা

দ্বিতীয় দিনের শুরুতেই ফিরলেন মুমিনুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১০:৩৫ এএম

দ্বিতীয় দিনের শুরুতেই ফিরলেন মুমিনুল

ছবি: টি স্পোর্টস

ঢাকা টেস্টের প্রথম দিনে আইরিশদের ২১৪ রানে অলআউট করে চালকের আসনেই ছিল বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষ সময়ে ৩৪ রানে দুই উইকেট হারিয়েছে টাইগাররা। ১৮০ রানে পিছিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামে স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুলকে ফিরিয়েছেন মার্ক এডায়ার। ৩৪ বলে ১৭ রান করেন তিনি।

এই ম্যাচের আগে মাত্র তিন টেস্ট খেলার অভিজ্ঞতা আয়ারল্যান্ডের। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেই টাইগারদের চোখ রাঙানি দিচ্ছে আইরিশ বোলাররা।

১৩.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক ১ ও সাকিব ৪ রানে ব্যাট করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App