×

খেলা

সাকিবকে নিয়ে যা বললেন কেকেআর কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১০:১৬ পিএম

সাকিবকে নিয়ে যা বললেন কেকেআর কোচ

সাকিব আল হাসান

বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বৃহস্পতিবার ঘরের মাঠে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তিন বছর পর ইডেন গার্ডেন্সে ম্যাচ কলকাতার ফ্র্যাঞ্জাইজিটির। ওই ম্যাচের আগে দলটির কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলে নতুন কোনো ইনজুরির সমস্যা নেই। হ্যা, সাকিব আল হাসান আমাদের হয়ে খেলতে পারবেন না। দলের দুজন ক্রিকেটার (লিটন দাস ও নতুন করে কেনা জেসন রয়) এখন যোগ দেননি। বাকিরা খেলার জন্য উন্মুক্ত অছেন।’

আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে হেরেছে কেকেআর। তবে চন্দ্রকান্ত পণ্ডিত মনে করছেন, তাদের দলে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণিত খেলোয়াড় আছেন। প্রথম ম্যাচটি দুর্ভাগ্য ছিল। তারা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।

এছাড়া, কলকাতায় দীর্ঘদিন পরে ম্যাচ খেলা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন ৬১ বছর বয়সের ভারতের সাবেক এই ব্যাটার, ‘ঘরের মাঠের সুবিধা নিতে পারা সবসময়ই আনন্দের ব্যাপার। এটা একই সঙ্গে চাপেরও। ক্রিকেটাররা কলকাতার ভক্তদের সমর্থন নিয়ে খেলতে মুখিয়ে আছে।’

উল্লেখ্য, সাকিব আল এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। পুরো আসরের জন্য বিসিবি তাকে ছাড়পত্র দেয়নি। কেকেআরের টিম ম্যানেজমেন্ট তার স্থলে একজন ফুলটাইম (পূর্ণকালীন) ক্রিকেটার নেয়ার ইচ্ছে প্রকাশ করে। সমঝোতা করে সাকিব তাই এবার না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে লিটন দাস টেস্ট শেষ করেই কেকেআর শিবিরে যোগ দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

অকপট তাসনুভা তিশা ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App