×

খেলা

অঁজির বিপক্ষে ২-১ গোলে পিএসজির জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১২:২০ পিএম

অঁজির বিপক্ষে ২-১ গোলে পিএসজির জয়

ছবি: এএফপি

অঁজির বিপক্ষে ২-১ গোলে পিএসজির জয়

ফ্রেঞ্চ লিগওয়ানে অঁজির বিপক্ষে ২-১ গোলে জয় ফরাসি জায়ান্ট পিএসজির। স্থানীয় সময় শুক্রবার (২১ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে পিএসজি ম্যাচটি জিতেছে।

যদিও লিগ টেবিলের তলানির দল অঁজির বিপক্ষে আশানুরূপ দাপট দেখাতে পারেনি পিএসজি। শেষ দিকে একটি গোল হজম করে উল্টো পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে। অবশ্য শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি, জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।

পিএসজির দুটি গোলই করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ দিকে ব্যবধান কমান সাদা চুক। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। খেলার ৯ মিনিটের সময় মেসির বাড়ানো বল হুয়ান বের্নাত প্রথম টোকায় ছয় গজ বক্সের মুখে এমবাপ্পেকে দিলে বাঁ পায়ের ভলি করার চেষ্টায় প্রথম দফায় ব্যর্থ হলেও নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন তিনি।

২১তম মিনিটে এমবাপ্পের ব্যাকহিলে বাড়ানো বল বক্সে ফাঁকায় পেয়ে যথেষ্ট দ্রুত শট নিতে পারেননি মেসি। শরীর ঘুরিয়ে তার নেয়া শট পা বাড়িয়ে রুখে দেন ডিফেন্ডার কামারা। তবে ২৬তম মিনিটে আর এমবাপ্পেকে থামাতে পারেনি অঁজে গোলরক্ষক। মাঝমাঠের আগে থেকে মেসির রক্ষণচেরা থ্রু নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান কাতারে গোল্ডেন বুটজয়ী তারকা।

সেই সঙ্গে লিগ ওয়ানে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যে এগিয়ে গেলেন ফ্রান্সের নতুন অধিনায়ক। আসরে তার গোল হলো ২২টি।

এমবাপ্পের দ্বিতীয় গোলে সহায়তা করে মেসি ফ্রেঞ্চ লিগে একটি কীর্তির ছোট্ট তালিকায়ও নিজের নামটি লিখিয়ে নেন। ২০০৬–০৭ মৌসুমের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানের এক মৌসুমে কমপক্ষে ১৫টি গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন মেসি।

এর আগে এই তালিকায় ছিলেন এডেন হ্যাজার্ড (২০ গোল, ১৬ অ্যাসিস্ট) ও এমবাপ্পে (২৮ ও ১৭)। বাইলাইন থেকে সতীর্থের হেড কাটব্যাকে বল পেয়ে হেডেই জালে পাঠান সেনেগালের এই মিডফিল্ডার। তবে বাকি সময়ে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি পিএসজি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে তারা এগিয়ে গেল আরেক ধাপ। ৩২ ম্যাচে ২৪ জয় ও ৩ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App