×

খেলা

ফিরলেন মেসি, এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৪:২১ এএম

ফিরলেন মেসি, এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

ছবি: এএফপি

ফিরলেন মেসি, এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়
ফিরলেন মেসি, এমবাপ্পের জোড়া গোলে পিএসজির বড় জয়

সৌদি সফরে যাওয়ায় মাসের শুরুতে পিএসজি মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল। যা পরে দুই পক্ষের সমঝোতায় ১ ম্যাচে নেমে আসে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে অবশ্য গোল করতে পারেননি মেসি।

উল্টো তাঁর পায়ে বল যাওয়ার পর কিছু সংখ্যক দর্শক প্রতিবার দুয়ো দিয়ে গেছেন। আজাকসিওর বিপক্ষে ম্যাচটি মেসির জন্য সুখকর না হলেও পিএসজির কেটেছে উৎসবে।

পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা এমবাপ্পের জোড়া গোলে জিতেছে ৫-০ ব্যবধানে। এছাড়াও একটি করে গোল ফ্যাবিয়ান রুইজ, আশরাফ হাকিমি। অপর গোলটি আজাকসিওর আত্মঘাতি।

এ জয়ে লিগ আঁ’র শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে পিএসজি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা লাঁস ৬ পয়েন্ট পেছনে। অপর দিকে মৌসুমের ২৪তম হারে লিগ আঁ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে আজাকসিওর। পার্ক দে প্রিন্সেসের ম্যাচটিতে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। মোটের ওপর বেশির ভাগ খেলা হচ্ছিল আজাকসিওর অর্ধে। বল দখলের ওই ধারাতেই ২২ মিনিটে প্রথম গোল পেয়ে যায় পিএসজি।

প্রতিপক্ষ ডি বক্সে বল পেয়ে খানিকটা সময় নিয়ে জায়গা করে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। গোলরক্ষক এগিয়ে আসায় বাধা হতে পারেননি।৪ মিনিট পর গোলমুখে শট নেন মেসিও। তবে আজাকসিওর এক ডিফেন্ডারের পায়ে লেগে বল গতি হারায়, সহজেই নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক। ৩৩ মিনিটে পিএসজিকে দ্বিতীয় গোল এনে দেন আশরাফ হাকিমি।

গোলের জন্য প্রাথমিক শটটা ছিল অবশ্য এমবাপ্পের। আজাকসিও ডিফেন্ডারদের জটলার ভেতর থেকে শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাওয়া অবস্থায় শট নেন এমবাপ্পে। গোলরক্ষক জোসেফ সোলাকারো সেটি রুখে দিলেও প্রতিহত করতে পারেননি। বল ডান পাশে ফাঁকা জায়গায় চলে গেলে দৌড়ে এসে দ্রুত কোনাকুনি শটে বল জালে পাঠান হাকিমি। প্রথমার্ধে গোল না পাওয়া এমবাপ্পে বিরতির পর ৯ মিনিটের মধ্যে দুই গোল করে ফেলেন। ৪৭তম মিনিটে প্রথম আর ৫৪তম মিনিটে দ্বিতীয়।

এর মধ্যে পরের গোলটি ছিল দর্শনীয়। সের্হিও রামোস নিজেদের অর্ধ থেকে লম্বা করে বল বাড়ান এমবাপ্পের দিকে। অফসাইড ফাঁদ এড়িয়ে তিনি আজাকসিও ডি বক্সে ঢুকে পড়েন। পায়ের দারুণ কাজে বল নিয়ন্ত্রণে নিয়ে ভলি করে বল পাঠিয়ে দেন জালে। যে গোল দেখে অভিভূত হন গ্যালারিতে থাকা নেইমারও। পিএসজি তাদের পঞ্চম গোলটি পায় ৭৩ মিনিটে। মার্কিনিওসের শট আটকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আজাকসিওর মোহাম্মদ ইউসুফ। পিএসজি ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ যখন নিস্তরঙ্গ, তখন উত্তাপ ছড়ান দুই দলের খেলোয়াড়রা। ৭৭ মিনিটে দুই দলের বেশির ভাগ খেলোয়াড়ই একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি ঠাণ্ডা হওয়ার পর আশরাফ হাকিমিকে লাল কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে লাল কার্ড দেখানো হয় আজাকসিওর থমাস মাঙ্গানিকেও।

দশজনের দলে পরিণত হওয়ার পর দুই দলের কেউই আর গোল করতে পারেনি। বড় জয় নিয়ে পিএসজি মাঠ ছাড়ে লিগ তালিকার স্বস্তিকর অবস্থানে থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App