×

খেলা

শিরোপার পথে এগিয়ে গেলো সিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১০:৪৫ পিএম

শিরোপার পথে এগিয়ে গেলো সিটি

ছবি: সংগৃহীত

এভারটনকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। গুডিসন পার্কে রবিবার (১৪ মে) অনুষ্ঠিত হওয়া ম্যাচে জার্মান মিডফিল্ডার গিনদোয়ান দুই গোল করার পাশাপাশি সতীর্থের গোলে রাখলেন অবদান। অন্য একটি গোল করেন আর্লিং হলান্ড।

বড় জয়ে দিয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটি। ৩৫ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনাল দিনের পরের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে। শেষ তিন ম্যাচের দুটি জিতলেই ছয় মৌসুমের মধ্যে পঞ্চম লিগ শিরোপা ঘরে তুলবে সিটি।

বল দখলে শুরু থেকে আধিপত্য করে সিটি। প্রথমার্ধের শেষ দিকে তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় শিরোপাধারীরা। ৩৭তম মিনিটে দারুণ গোলে ডেডলক ভাঙেন গিনদোয়ান। ডান দিক থেকে মাহরেজের ক্রস বক্সে ঊরু দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বল শূন্যে থাকা অবস্থাতেই ফ্লিকে জালে পাঠান তিনি।

এরপরেই ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। ম্যাচে নিজের তৃতীয় স্পর্শেই গোল পেয়ে যান তিনি। এই গোলে প্রিমিয়ার লিগ যুগে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা আরও সমৃদ্ধ করলেন হলান্ড। প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে ফেলেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৫২টি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবারো গোল করেন গিনদোয়ান জাদু। চমকপ্রদ এক ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে আগামী বুধবার ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। তার আগে প্রস্তুতিটা ভালোই হলো ইংলিশ চ্যাম্পিয়নদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App