×

খেলা

চার বছর পর সেঞ্চুরি করে যে রেকর্ড গড়লেন কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৩:৩৩ পিএম

চার বছর পর সেঞ্চুরি করে যে রেকর্ড গড়লেন কোহলি

ছবি: সংগৃহীত

আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ক্রিস গেলের সঙ্গে যৌথভাবে আইপিএলে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক এখন কোহলি।

কোহলি এবং গেলের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। তার পাঁচটি শতরান রয়েছে। তৃতীয় স্থানে ভারতের কেএল রাহুল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এবং ডেভিড ওয়ার্নার। তিন জনেরই চারটি করে শতরান রয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেন কোহলি। ছক্কা মেরে শতরান করেন তিনি। হায়দরাবাদের মাঠে সেই ইনিংসের পরই রেকর্ড ছুঁলেন কোহলি। আইপিএলে সব থেকে বেশি শতরান করার তালিকায় শীর্ষে ছিলেন ক্রিস গেল। আইপিএলে ১৪২টি ম্যাচে ছয়টি শতরান করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। কোহলি সেই মাইলফলক ছুঁলেন ২৩৭ ম্যাচে। ২০১৬ সালে চারটি শতরান করেছিলেন কোহলি। সে বার ৯৭৩ রান করেছিলেন তিনি। চারটি শতরান এবং সাতটি অর্ধশতরান করেছিলেন।

পঞ্চম শতরান এসেছিল ২০১৯ সালে। এরপর চার বছর সময় নিলেন ষষ্ঠ শতরান করতে। ২০১৬ সালে আইপিএলে রেকর্ড রান করার পরের বছর মাত্র ৩০৮ রান করেছিলেন কোহলি। ২০১৮ সালে ৫৩০ রান করেছিলেন তিনি। পরের বছর করেছিলেন ৪৬৪ রান। ২০২০ সালে আইপিএলে কোহলি করেছিলেন ৪৬৬ রান। ২০২১ সালে কোহলি করেছিলেন ৪০৫ রান। গত বছর কোহলির আইপিএল একেবারেই ভালো যায়নি। মাত্র ৩৪১ রান করেছিলেন তিনি। দু’টি অর্ধশতরান এসেছিল তার ব্যাট থেকে।

বৃহস্পতিবার হায়দরাবাদের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলেন কোহলি। ভুবনেশ্বর কুমারের প্রথম দু’টি বলেই চার মেরেছিলেন তিনি। এই জয়ের ফলে আইপিএলের প্লে-অফে ওঠার সুযোগ রইল আরসিবির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App