×

খেলা

বুন্দেসলিগার শিরোপার লড়াইয়ে বায়ার্নের হোঁচট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:০৬ এএম

বুন্দেসলিগার শিরোপার লড়াইয়ে বায়ার্নের হোঁচট

ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুতে অসাধারন খেলেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। মৌসুমের মাঝপথে আভাসবিহীন বৃষ্টি মতো তারা কোচ ইউলিয়ান নাগালসম্যানকে ছাটাই করে দেয়। অভিজ্ঞ কোচ থমাস টুখেলকে বসালেও এরপরই তাদের হতাশার ক্ষণ শুরু হয়। এবার লাইপজিগের কাছে হেরে বুন্দেসলিগার শিরোপাও হারাতে বসেছে বাভারিয়ানরা।

শনিবার (২০ মে) আলিয়াঞ্জ অ্যারেনায় লিগ ম্যাচে প্রথম দিকে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে পথ হারায় স্বাগতিকরা। শেষপর্যন্ত তারা তিন গোল খেয়ে হেরে যায় ৩-১ ব্যবধানে। যদিও এখনও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, তবে এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১।

এদিন ম্যাচের ২৫তম মিনিটে সার্জিও গ্যানাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। এই নিয়ে সবশেষ চার ম্যাচে তিনি পাঁচটি গোল করেন। এরপরই বায়ার্নকে চেপে ধরে লাইপজিগ। সেই চাপ তারা সামলাতে পারেনি। সেই সুযোগে একের পর এক আক্রমণ শাণাতে থাকে লাইপজিগ। তবে গোলরক্ষক ইয়ান সমারের দৃঢ়তায় এগিয়ে থেকেই বাভারিয়ানরা বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে লাইপজিগ বায়ার্নকে আরও চেপে ধরে। ৬৪তম মিনিটে কনরাড লাইমারের লক্ষ্যভেদে সমতায় ফেরে দলটি। এরপর ১০ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল খেয়ে বসে বায়ার্ন। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ৭৬তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু ও ডমিনিক সোবোসলাই স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন। মিউনিখে এই প্রথম জয়ের স্বাদ পেল লাইপজিগ। তাতে বুন্দেসলিগায় তৃতীয় হওয়ার পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জায়গাও পাকা হয়ে গেল দলটির।

এই হারের পরও অবশ্য লিগ টেবিলে আপাতত শীর্ষেই আছে বায়ার্ন; ৩৩ মাচে ২০ জয় ও ৮ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। নিজেদের শেষ দুই ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে বরুশিয়া ডর্টমুন্ড। রোববার আউক্সবুর্কের মাঠে খেলতে নামবে তারা। তিনে থাকা লাইপজিগের পয়েন্ট ৬৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App