×

খেলা

ভিনিসিয়ুসের প্রতি পূর্ণ সমর্থন ফিফা সভাপতির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:১৫ পিএম

ভিনিসিয়ুসের প্রতি পূর্ণ সমর্থন ফিফা সভাপতির

ফাইল ছবি

বর্ণবাদ নিয়ে অসন্তোষ প্রকাশের পর লা লিগা সভাপতির প্রশ্নের সম্মুখীন হলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাশে পাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতি।

এর আগে ভিনিসিয়ুসের হয়ে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও। রবিবার রাতে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস।

২২ বছর বয়সী এই রিয়াল ফরোয়ার্ড ম্যাচ শেষে টুইটারে নিজের প্রতিক্রিয়ায় ‘লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয়’ এবং স্পেনকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা সভাপতি বলেন, ভিনিসিয়ুসের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি। ফুটবল বা সমাজে বর্ণবাদের স্থান নেই। যেসব খেলোয়াড় এ ধরনের পরিস্থিতিতে পড়বেন, ফিফা তাদের পাশে থাকবে। ভ্যালেন্সিয়া–রিয়াল মাদ্রিদ ম্যাচের ঘটনাগুলো দেখাচ্ছে যে বিষয়টি এভাবেই হওয়া দরকার। যে কারণে ফিফা প্রতিযোগিতায় তিন–ধাপ প্রক্রিয়া চালু আছে, যা সব ধরনের ফুটবলে প্রচলনের পরামর্শও দেওয়া হয়েছে।

ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের পর ব্রাজিলিয়ান তারকার সমর্থনে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে বর্ণবাদ প্রতিরোধে ভ্যালেন্সিয়া-রিয়াল ম্যাচের চিত্র তুলে ধরে ইনফান্তিনো বলেন, প্রথমত, বর্ণবাদের ঘটনায় আপনি ম্যাচ বন্ধ করলেন, সেটা ঘোষণাও দিলেন। দ্বিতীয়ত, খেলোয়াড়েরা মাঠ ছাড়ল। স্পিকারে জানানো হলো যে আক্রমণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত করা হবে। এরপর ম্যাচ আবার শুরু হলো। তৃতীয়ত, যদি আক্রমণ অব্যাহত থাকে, ম্যাচ বন্ধ হয়ে যাবে এবং প্রতিপক্ষকে তিন পয়েন্ট দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App