×

খেলা

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০২:৫৮ পিএম

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ

ছবি: এএফপি

চেলসিকে উড়িয়ে মোহামেদ সালাহদের শেষ চারের সম্ভাবনা শেষ করে দিলো এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড। তারা উঠে গেলো চ্যাম্পিয়ন্স লিগে।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার (২৫ মে) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড।

কাসেমিরো দলকে এগিয়ে নেয়ার পর জালের দেখা পান মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস র‍্যাশফোর্ড। শেষ দিকে এসে চেলসির হয়ে একটি গোল করেন জোয়াও ফেলিক্স।

বল পজিশনে পিছিয়ে থাকলেও ম্যাচে আক্রমণে দাপট ছিল ইউনাইটেডের। ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেন কাসেমিরো। প্রথমার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সিয়াল।

৭৩ মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড। সফল স্পট কিকে ৩-০ করেন ফার্নান্দেজ। এর পাঁচ মিনিট পর র‍্যাশফোর্ড গোল করে বড় জয় নিশ্চিত করেন। শেষ দিকে এসে চেলসির হয়ে একটি গোল শোধ করেন ফেলিক্স।

এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠেছে ইউনাইটেড। শেষ চারের ফয়সালা হয়ে গেছে শেষ রাউন্ডের আগেই। ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App