×

খেলা

একই সঙ্গে দুই পুরস্কার জিতে হলান্ডের ইতিহাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১০:২৬ এএম

একই সঙ্গে দুই পুরস্কার জিতে হলান্ডের ইতিহাস
এবার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড়, দুটি পুরস্কারই জিতলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার একই সঙ্গে সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড় হলেন। ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লুএ) চোখে কয়েক দিন আগেই বর্ষসেরা ফুটবলার হয়েছেন হলান্ড, সেটাও ৮০ ভাগের বেশি ভোট পেয়ে। এবার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড়, দুটি পুরস্কারই জিতলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার একই সঙ্গে সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড় হলেন। দারুণ ব্যাপার হচ্ছে, হলান্ড এই দুটি পুরস্কারই পেলেন প্রিমিয়ার লিগে নিজের অভিষেক মৌসুমে। প্রিমিয়ার লিগে এই মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৩৬ গোল হলান্ডের। সিটির লিগ জয়ের পেছনে তো তিনি বড় ভূমিকা রেখেছেনই, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপের ফাইনালে ওঠারও অন্যতম নায়ক হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৫২ গোল তাঁর। ২২ বছর বয়সী এই স্ট্রাইকার নিজের অর্জনের কৃতিত্ব ভাগাভাগি করে দিয়েছেন সতীর্থদের, একই মৌসুমে দুটি পুরস্কার জিতে আমি সম্মানিত। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, ‘সবাইকে ধন্যবাদ। আমার অসাধারণ সতীর্থদের ছাড়া এই পুরস্কারগুলো জেতা সম্ভব হতো না। আমার কোচ, কোচিং স্টাফ সবার কাছে কৃতজ্ঞ আমি। আরও দুটি ফাইনাল বাকি এবং আমরা দারুণভাবে মৌসুমটা শেষ করতে চাই। এ নিয়ে পঞ্চমবার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা হলেন ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড়। হলান্ডের আগে ভিনসেন্ট কোম্পানি ও রুবেন দিয়াজ জিতেছেন একবার করে, কেভিন ডি ব্রুইনা জিতেছেন দুইবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App