×

খেলা

সাব্বিরের ডাবল সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৩:০২ পিএম

সাব্বিরের ডাবল সেঞ্চুরি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে তেমন চাপ নেই কোনো। তাই জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান খেলতে গেছেন ইংল্যান্ডে। দেশটির প্রথম বিভাগ ক্রিকেটে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১০১ বল খেলে ২০০ রান করে অপরাজিত ছিলেন এই হার্ডহিটার ব্যাটার। সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের দিনে ১৪৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তার দল অ্যাভালিও।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে অ্যাভেলি। ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাব্বির। এরপর পুরো ইনিংস শেষ করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার তিনি। ডাবল সেঞ্চুরির পথে পা রাখতে সাব্বির ছক্কা হাঁকিয়েছেন ১২টি, চার মেরেছেন ১৭টি। এছাড়াও সাব্বিরের স্ট্রাইকরেটও চোখধাঁধানো। মারকুটে এই ব্যাটারের ব্যাটিং করেছেন প্রায় ২০০ স্ট্রাইকরেটে।

জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে যায় সুপার নোভা। দলটির হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার ব্যাটার মোজাম্মল সালমান। অ্যাভেলির হয়ে ৪টি উইকেট নেন টিপু, ২টি করে উইকেট নেন সাব্বির ও বিশ্বজিত সরকার। একটি উইকেট শিকার করেন কামরুল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App