×

খেলা

ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৬:০৬ পিএম

ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে সরকারি সাড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পাবনা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

ঈশ্বরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা সুবীর কুমার দাস এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইসহাক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আবদুল বাতেন,পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহিন, সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ। উক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সার্বিক সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন লক্ষীকুন্ডা একাদশ ও পাকশী একাদশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App