×

খেলা

সাকিবকে ছাড়পত্র দিলো বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:৩৮ এএম

সাকিবকে ছাড়পত্র দিলো বিসিবি

সাকিব আল হাসান

সাকিব আল হাসানের ছুটি না থাকায় মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেননি। যদিও জাতীয় দলের খেলার ফাঁকে বাকি সময়টুকু ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে থাকতেই বেশি পছন্দ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

যে কারণে স্ত্রী উম্মে আহমেদ শিশির আর কন্যা অ্যালাইনা হাসানকে অনেক সময় ধরে বিমান আর হোটেলে হোটেলে কাটাতে হয়েছে সাকিবের সঙ্গে।

কয়েক বছর হলো আগের মতো আর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয় না বাঁহাতি এ অলরাউন্ডারের।

এ বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেলেও পুরো টুর্নামেন্টের ছাড়পত্র না পাওয়ায় নিজেকে প্রত্যাহার করে নেন।

তবে ওয়ানডে বিশ্বকাপের আগে মাঠের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় যাবে সাকিবের। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ শেষ করেই কানাডার গ্লোবাল টি২০ লিগে যোগ দেবেন তিনি।

পরের মাসে খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগে। গতকাল সাকিব জানান, এ দুই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে বিসিবি থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App