×

খেলা

তামিমের ফেরায় চট্টগ্রামে খুশির জোয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৯:১৯ এএম

তামিমের ফেরায় চট্টগ্রামে খুশির জোয়ার

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানালেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তার ফিরে আসায় চট্টগ্রামসহ পুরো দেশে বইছে খুশির জোয়ার। তামিমের ফিরে আসার আনন্দে তার বাড়ির সামনে ভক্তদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়েছে। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন পুরো নগরবাসী।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে তামিমের ফিরে আসার দাবিতে তার ভক্ত-সমর্থকরা দলে দলে মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে তারা নগরীর কাজীর দেউড়িতে অবস্থিত এই ক্রিকেটারের বাসার সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তামিম গণভবন থেকে বেরিয়ে অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসার কথা জানালে ভক্ত-সমর্থকরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন।

সরজমিনে তামিম ইকবালের বাসভবনের সামনে দেখা যায়, খবর পেয়েই স্লোগানে স্লোগানে পুরো এলাকা মাতিয়ে তুলেন ভক্ত-সমর্থকরা। এ সময় আশপাশের বাসা থেকে এই ব্যাটসম্যানের পরিবারের সদস্যরাও ছুঁটে আসেন। এক পর্যায়ে উপস্থিত ভক্ত-সমর্থকদের মিষ্টি বিতরণ করতে দেখা যায় তমিমের পরিবারের সদস্যদের।

ভক্ত-সমর্থকরা বলেন, তামিম ভাইয়ের ক্রিকেটে ফেরায় আমরা খুবই আনন্দিত। আমরা চাই তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক এবং ভালো কিছু করুক। তামিম ভাইকে মাঠে আবার দেখতে পাব এর থেকে খুশির খবর এই মুহূর্তে আর কিছুই নেই। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানান।

এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে তামিম ইকবাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App