×

খেলা

হারমানপ্রিতকে আরো কড়া শাস্তি দিতে পারতো আইসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১০:২৬ এএম

হারমানপ্রিতকে আরো কড়া শাস্তি দিতে পারতো আইসিসি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে আউট হয়ে মাঠে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর। পরে আম্পায়ারসহ বাংলাদেশ দলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এ ঘটনায় তার সমালোচনায় এখন পুরো ক্রিকেট দুনিয়া। নিজ দেশ থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে সমালোচনার শিকার তিনি। তার এমন উদ্ধত এবং বাজে আচরণকে মেনে নিতে পারছে না কেউ।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মনে করেন, হারমানপ্রিত কউরের শাস্তি কম হয়ে গেছে। আইসিসির উচিৎ ছিল তার ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে আরও বেশি নিষেধাজ্ঞার আওতায় আনা। তাহলে ভবিষ্যতের জন্য কঠোর একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে যেতো এবং শুধু ভারতে নয়, অন্য কোনো দেশের আর কোনো ক্রিকেটার অমন অভব্য আচরণ করতে সাহস পেতো না।

শহিদ আফ্রিদি সামা টিভির সঙ্গে সাক্ষাৎকারে এই বিষয়ে বলেন, ‘এটা শুধু ভারতের ক্ষেত্রে নয়, এর আগেও আমরা ক্রিকেটে এ ধরনের বিষয় দেখেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে নারী ক্রিকেটে এমন খুব একটা দেখা যায় না। হারমানপ্রিত কউরের এ ঘটনাটা একটা বড় ঘটনা। আইসিসির অধীনে এটা একটা বড় টুর্নামেন্ট। শাস্তি দিয়ে আইসিসি ঠিক করেছে। আগামীতে এটা উদাহরণ হিসেবে থেকে যাবে। ক্রিকেটে আক্রমণাত্মক হওয়া যায়; কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনা একটু অতিরিক্ত হয়ে গেছে।’

মিরপুরে বাংলাদেশ দলের বিপক্ষে শেষ ম্যাচে রান তাড়া করতে নেমে একটা সময় বেশ চাপে পড়ে যায়। ওেই সময় ব্যাট করতে নামেন অধিনায়ক কউর। বাংলাদেশের বোলার নাদিয়া আক্তারের একটি বলে সুইপ শট খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল গিয়ে লাগে তার প্যাডে। বাংলাদেশের ক্রিকেটাররা জোরালো আবেদন জানালে আউট দেন মাঠে থাকা আম্পায়ার। এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হারমানপ্রিত। তিনি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে থাকে। এরপর ব্যাট দিয়ে স্ট্যাম্পও ভাঙেন।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর আম্পায়ারিং নিয়ে বিরুপ মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বাংলাদেশ অধিনায়ককে তিনি বলেন দলের ছবিতে আম্পায়ারদের নিয়ে আসতে।

আম্পায়ারদের সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য হারমানপ্রিতকে লেভেল ২ এর অপরাধে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া আম্পায়ার এবং বাংলাদেশ দলকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে আর ৫০ ভাগ ম্যাচ ফি, মোট ৭৫ ভাগ ম্যাচ ফি জরিমানা করা হয়। সঙ্গে চারটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। যে কারণে, দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না ভারতীয় জাতীয় দলের হয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App