×

খেলা

মুম্বাই চ্যাম্পিয়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৩:৫৬ পিএম

মুম্বাই চ্যাম্পিয়ন

যুক্তরাষ্ট্রের মেজর লিগের প্রথম আসরের ফাইনালে নিকোলাস পুরানের তাণ্ডবের সুবাদে শিরোপা জিতেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির দল নিউইয়র্ক। ফাইনালে সিয়াটল অর্কাসকে ৭ উইকেটে হারিয়েছে এমআই। এদিন ৫৫ বলে ১৩৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন এই ক্যারিবীয়রা।

সোমবার (৩১ জুলাই) ভোরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিয়াটল অর্কাস। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই স্টিভেন টেলরের উইকেট হারায় এমআই। এরপর দলের হাল ধরেন দলপতি পুরান। একাই শেষ করেন পুরো ম্যাচ। ১৮ বলে ২০ রানে তাকে সঙ্গ দেন ব্রেভিস। শেষ পর্যন্ত ইনিংসের ৪ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে তারা।

১৬তম ওভারে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। তার ৫৫ বলে ১৩৭ রানের ইনিংসে ছিল ১০ চার ও ১৩ ছক্কা, স্ট্রাইকরেট ২৪৯।

এর আগে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এমআই নিউইয়র্ক। সিয়াটল অর্কাস প্রথমে ব্যাট করতে নেমে আনোয়ারের উইকেট হারায়। এরপর ইনিংসের হাল ধরেন কুইন্টন ডি কক। ৫২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯ চার ও ৪ ছক্কা। তিনে নামা শেহান জয়সুরয়া করেন ১৫ বলে ১৬ রান। শুভম রানজানে ১৬ বলে ২৯ করে সাজঘরে ফেরেন।

শেষ দিকে ডোয়াইন প্রিটোরিয়াস ৭ বলে ২১ রানের ইনিংস খেলে দলীয় স্কোরটাকে ১৮৩-তে নিয়ে যান। রশিদ খান চার ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানে হামলার দিনক্ষণ ঠিক করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ

বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টি হতো

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টি হতো

মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া

মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App