×

খেলা

বিশ্বকাপ জয়ের পরেই শুনলেন বাবার মৃত্যুর খবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৯:১৩ এএম

বিশ্বকাপ জয়ের পরেই শুনলেন বাবার মৃত্যুর খবর
প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল স্পেন। সেই ফাইনালে অধিনায়কের ভূমিকায় ওলগা কারমোনা। ম্যাচের ২৯ মিনিটে করেছেন গোলও। তার সেই গোলের সুবাদে চ্যাম্পিয়নও হয়েছে স্পেন। এতটুক পর্যন্ত ঘটনাই স্মরণীয় হয়ে থাকতে পারতো এই নারী ফুটবলারের জন্য। কিন্তু আধা ঘণ্টার মধ্যেই যেন জীবনের চিত্রটা পালটে গেল এই নারী ফুটবলারের।স্প্যানিশ অধিনায়কের জীবনের গল্পে রবিবারের রাতটা শেষ পর্যন্ত মোড় নিলো ট্র্যাজেডিতে, বিশ্বকাপ জয়ের খানিক পরেই শুনলেন তার বাবার মৃত্যুর সংবাদ। স্পেন ফাইনালে মাঠে নামার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন ওলগা কারমোনার বাবা। শেষবারের মতো মেয়ের উদ্দেশে দেয়া বার্তায় জানিয়ে গেছেন, মেয়ের জন্য গর্বিত তিনি।
‘আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। আমি জানি তুমি আজ রাতে আমায় দেখছিলেন আর তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে ঘুমাও বাবা’ - ওলগা কারমোনার টুইট
যদিও খেলায় প্রভাব পড়ার আশঙ্কায় পুরো দলের কাছে গোপন রাখা হয় সে খবর। অবশ্য মাঠে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন ওলগা। একমাত্র গোল করে দলকে জিতিয়েছেন। তারপরই তাকে দেয়া হয় বাবার মৃত্যুর খবর। ওলগা কারমোনার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্পেনের ফুটবল ফেডারেশন। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এমন গভীর কষ্টের সময়ে ওলগা ও তার পরিবারের জন্য আমাদের আন্তরিক আলিঙ্গন রইলো। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলে ইতিহাসের অংশ।

অবাক করা বিষয়, ম্যাচের ২৯তম মিনিটে একমাত্র গোলের পর নিজের জার্সি উঁচিয়ে ইংরেজি ভাষায় ‘মার্সি’ শব্দটি দেখান ওলগা। নিজের প্রিয় বন্ধুর সদ্যপ্রয়াত মাকে উৎসর্গ করেছিলেন বিশ্বকাপ ফাইনালের গোল। অথচ, ম্যাচ শেষে তাকে শুনতে হলো নিজের বাবার মৃত্যুর খবর।

পরবর্তীতে টুইটারে নিজের টুইটে ওলগা জানান, কোনোকিছু না জেনেই খেলা শুরুর আগে আমি আমার স্টার (বিশ্বকাপ জয়ের চিহ্ন) পেয়ে গেছিলাম। বাবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সেই টুইটে, আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। আমি জানি তুমি আজ রাতে আমায় দেখছিলেন আর তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে ঘুমাও বাবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App