×

খেলা

এবাদতের বদলে এশিয়া কাপে তানজিম সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৩:৩৯ পিএম

এবাদতের বদলে এশিয়া কাপে তানজিম সাকিব

তানজিম হাসান সাকিব

ইনজুরির কবলে পড়ে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। আফগান সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন এই তরুণ তুর্কি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। তাই এবাদতের বিকল্প হিসেবে এশিয়া কাপের দলে ডাকা হয়েছে তরুণ তানজিম হাসান সাকিবকে।

মঙ্গলবার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘ইনজুরির পর ছয় সপ্তাহ পুনর্বাসনে ছিলেন এবাদত। এই সময়ে অনেক এমআরআই করানো হয়েছে তার। রিপোর্ট বলছে এসিএল এখনও উদ্বেগজনক এবং আরও চিকিৎসা দরকার। তিনি এশিয়া কাপ খেলবেন না।’

এবাদতের চোটে কপাল খুললো তানজিম সাকিবের। ৩৭ লিস্ট এ ম্যাচে তার উইকেট ৫৭টি। সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর তাদের পরের ম্যাচ লাহোরে, আফগানিস্তানের সঙ্গে।

এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, তানজিম হাসান সাকিব, নাঈম শেখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App