×

খেলা

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংগ্রহ ১৬৪ রান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৭:১৬ পিএম

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংগ্রহ ১৬৪ রান

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংগ্রহ ১৬৪ রান। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিবর্ণ পারফর্ম করেন টাইগার ব্যাটাররা। রান রেটের চাপে থাকা লাল সবুজের প্রতিনিধিরা ইনিংস শেষে ১৬৪ রানের সংগ্রহ পায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। জয়ের পথে লঙ্কানদের লক্ষ্য ১৬৫ রান।

বাংলাদেশের ওপেনার হিসেবে ম্যাচটিতে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। তার সঙ্গে স্ট্রাইকে থেকে ইনিংস শুরু করেন নাঈম শেখ। দুই অনভিজ্ঞ ব্যাটার শুরু থেকেই দলকে রান চাপে ফেলে। এসব ছাপিয়ে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ডাক মেরে সাজঘরে ফিরেন তামিম। এরপর ১৬ রানে আউট হন আরেক ওপেনার নাঈমও। এর মধ্যেই বোঝা যায়, খুব ছোট সংগ্রহ গড়েই বাংলাদেশ দল অলআউট হবে।

তবে এমন পরিস্থিতিতে দলের হালটা শক্ত হাতেই ধরেন শান্ত। একপ্রান্তে তিনি দলের ত্রাতা হয়ে উঠলেও অপর প্রান্তে থাকা ব্যাটাররা তাকে ঠিকভাবে সঙ্গ দিতে পারেননি। একে একে ৫ রানে সাকিব আল হাসান, ২০ রানে তাওহিদ হৃদয়, ১৩ রানে মুশফিকুর রহিম, ৫ রানে মেহেদী হাসান মিরাজ, ৬ রানে শেখ মেহেদী হাসান আউট হন। এরপর বোল্ড হয়ে আউট হন ৮৯ রান করা শান্তও। শেষ দিকে তাসকিন ও মোস্তাফিজুর রহমান রানের খাতা না খোলেই প্যাভিলিয়নের পথ ধরেন। শেষ পর্যন্ত ২ রানে অপরাজিত ছিলেন শরীফুল ইসলাম।

স্বাগতিক লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলেন মাথিশা পাথিরানা, দুটি উইকেট শিকার করেন মহেশ থিকসানা। বাকিদের মধ্যে ধনাঞ্চয়া, দুনিথ ও দাসুন শানাকা ১টি করে উইকেট শিকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App