×

খেলা

ইতিহাস গড়লেন থাইল্যান্ডের স্পিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ এএম

ইতিহাস গড়লেন থাইল্যান্ডের স্পিনার

ছবি-ইন্টারনেট

ইতিহাস গড়লেন থাইল্যান্ডের স্পিনার

ছবি-ইন্টারনেট

ইতিহাস গড়লেন থাইল্যান্ডের স্পিনার

ছবি-ইন্টারনেট

সোমবার কুয়েতের বিরুদ্ধে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বের খেলায় তিন উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন থাইল্যান্ডের স্পিনার নাত্তায়া বুচাথাম। এরফলে তার মোট টি-টোয়েন্টি উইকেট ১০০ তে পৌঁছেছে। [caption id="attachment_461831" align="aligncenter" width="700"] ছবি-ইন্টারনেট[/caption] এমনিতে এ টুর্নামেন্ট দুর্দান্ত কাটছে তাঁর। সর্বশেষ ৩ ম্যাচে বুচাথামের বোলিং ফিগার এমন-৫ রানে ৫ উইকেট, ২ রানে ২ উইকেট, ৩ রানে ৩ উইকেট। মেয়েদের টি-টোয়েন্টিতে বুচাথামের রেকর্ডও দুর্দান্ত। ৭২তম ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর চেয়ে দ্রুততম সময়ে এ মাইলফলক আছে আর একজনের—ইংল্যান্ডের সোফি একলস্টোনের লেগেছিল ৭১ ইনিংস। তবে গড় ও ইকোনমি রেটে সবার চেয়ে এগিয়ে ৩৬ বছর বয়সী থাই বোলার। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কজনের ১০০ উইকেট আছে, একমাত্র তাঁরই গড় ১০০-এর নিচে। ১০১ উইকেট তিনি নিয়েছেন ৯.৯৬ গড়ে। [caption id="attachment_461832" align="aligncenter" width="700"] ছবি-ইন্টারনেট[/caption] এখন পর্যন্ত ক্যারিয়ারে ওভারপ্রতি মাত্র ৪.১ রান খরচ করেছেন বুচাথাম। যাঁদের কমপক্ষে ১০০ উইকেট আছে, তাঁদের মধ্যে এটিই সেরা। বুচাথামের পরে দুইয়ে আছেন পাকিস্তানের নিদা দার, তাঁর ইকোনমি রেট ৫.৫২। ১২৮ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট। এরপর রয়েছেন পাকিস্তানের নিদা দার (১২৬), ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ (১২৫), অস্ট্রেলিয়ার এলিস পেরি (১২৩), নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (১১০) ও দীপ্তি শর্মা (১১০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App