×

খেলা

‘অপমানজনক’ভাবে হারলেও পাকিস্তান বাতিল দল নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পিএম

‘অপমানজনক’ভাবে হারলেও পাকিস্তান বাতিল দল নয়

ভারতের ৩৫৬ রানের জবাবে ১২৮ রানে অলআউট হয়ে ২২৮ রানের বিশাল ব্যবধানে পরাজয়কে ‘অপমানজনক’ হিসেবেই আখ্যায়িত করেছেন শোয়েব আখতার। কিন্তু তার কাছে এই একটি হারে পাকিস্তান খারাপ দল হয়ে যায়নি বা বাতিল দল হয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (১০ সেপ্টেম্বর) শুরু হয়েছিলো ম্যাচ। শেষ হলো সোমবার। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে ম্যাচ গড়ায়। তবে ম্যাচের গতি-প্রকৃতি দেখেই হয়তো শোয়েব আখতার বৃষ্টি কামনা করেছিলেন। ম্যাচে যখন বারবার বৃষ্টি হানা দিচ্ছিলো, তখন শোয়েব আখতার টুইটে একটি হিন্দি গানের কলি লিখেন এভাবে, ‘বারসোরে মেঘা মেঘা’। অর্থ্যাৎ, বৃষ্টিকে আহ্বান জানাচ্ছিলেন তিনি।

ম্যাচ শেষে শোচনীয় পরাজয়ের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব স্বীকার করেন, বৃষ্টিকে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ‘বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম। ভাবছিলাম যে বৃষ্টি হয়ে যাক। জীবনটা বাঁচুক। তবে এভাবে আসলে হয় না। পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে। পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়েছে। এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার। এত ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিল? আর এত ভালো দল ভারতকে ম্যাচে ফেরার সুযোগ কেন দিল? এই সিদ্ধান্ত আমার কাছে একটু অদ্ভুতই ঠেকেছে। এর ফলও এখন আপনারা দেখতে পাচ্ছেন।’

তবে, এই এক হারে বাবর আজমের দলকে একেবারে বাতিলের খাতায়ও ফেলে দিতে রাজি নন তিনি। শোয়েব আখতার বলেন, ‘এক ম্যাচ দিয়েই পাকিস্তানকে বাতিল করা যাবে না। যেমন এক ম্যাচ দিয়ে ভারতকেও বাতিল করার সুযোগ নেই।’

ভারতকে শুভেচ্ছ জানাতেও দ্বিধা করেননি শোয়েব। তাদের ব্যাটিং-বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতকে অনেক অনেক শুভেচ্ছা। এই জয় তাদের খুব ভালোভাবেই প্রাপ্য ছিল। তারা দুর্দান্ত খেলেছে। তারা ব্যাটিং-বোলিং দুটিতেই খুব অসাধারণ করেছে। ভারতীয় বোলিং লাইন এই বার্তা দিয়েছে যে তারা পুরোপুরি আগ্রাসী মানসিকতা নিয়ে খেলবে এবং উইকেট নেবে। আর আমরা দ্রুত আউট করব। তারা সেটা করেও দেখিয়েছে। একজন পেসার হিসেবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। বুমরা খুবই ভালো স্পেল করছে। সিরাজও খুব ভালো করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App