×

খেলা

আলভারেজের জোড়া গোলে শুভ সূচনা চ্যাম্পিয়নদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম

আলভারেজের জোড়া গোলে শুভ সূচনা চ্যাম্পিয়নদের
আর্জেন্টাইন তরুন হুলিয়ান আলভারেজ যেন রীতিমতো উড়ছেন! দলের প্রয়োজনে যেন সব করতেই প্রস্তুত তিনি। গতকাল উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও তার নৈপূণ্যে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগেরদিনই কোচ পেপ গার্দিওলা দাবি করেছিলেন, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় এখন তেমন কোনো কঠিন কাজ নয়। অনেকটাই সহজ। যদিও তার ফুটবলাররা সবাই সিরিয়াস।’ নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে যেন কোচের কথার প্রতিধ্বনিই তুললেন ম্যানসিটি ফুটবলাররা। হুলিয়ান আলভারেজের জোড়া গোলের সঙ্গে বাকি গোলটি উপহার দিয়েছেন স্প্যানিশ তারকা রদ্রি। রেড স্টার বেলগ্রেডের হয়ে একমাত্র গোলটি করেন উসমান বুখারি। ইত্তিহাদে গতকাল ম্যানসিটি খেলতে নেমেছিলো ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। এবার সব মিলিয়ে ২৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো তারা। তবে পুরো ম্যাচে সিটি আধিপত্য বিস্তার করলেও ২য় অর্ধের শুরুতেই প্রথমে গোল হজম করে বসে তারা। অবশ্য এর কিছুক্ষন পর আলভারেজের গোলে সমতায় ফিরলে ম্যানসিটি যেন খেলার গতি আরো বাড়িয়ে দেয়। এরপর ৬০ মিনিটে আলভারেজ আবারও গোল করলে এগিয়ে যায় গার্দিওলার শিষ্যরা। ৭৩ মিনিটে রদ্রির গোলে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App