×

খেলা

বাংলাদেশ ব্যাটিং নেওয়ায় বিস্মিত ভারতীয় অধিনায়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ পিএম

বাংলাদেশ ব্যাটিং নেওয়ায় বিস্মিত ভারতীয় অধিনায়ক

ছবি : সংগৃহীত

টি টুয়েন্টি ম্যাচ হলেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভারের মধ্যেই খেলা শেষ। স্টেডিয়াম থেকে বের হওয়ার পথে ভারতের অধিনায়ক স্মৃতি মান্দানা মিক্সড জোনে বাংলাদেশের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করলেন, ‘ম্যাচে টস গুরুত্বপূর্ণ ছিল। এরপরও তারা ব্যাটিং নেওয়ায় অবাকই হয়েছি। আমরা টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম।’ তবে স্মৃতি স্বদেশি বোলারদের কৃতিত্ব দিলেন, ‘আমাদের বোলাররা দারুণ বল করেছে। বিশেষ করে পূজা অসাধারণ। কিছু সময় তাদের বল খেলা অনেক কঠিন ছিল।’ যে কোন প্রতিযোগিতায় বাংলাদেশ-ভারত খেলা মানেই বাড়তি উত্তেজনা। মাস দুয়েক আগে মিরপুরে দুই দলের ওয়ানডে সিরিজে ম্যাচের পর ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের ঘটনা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। সেই ঘটনা প্রসঙ্গে স্মৃতি মান্দানা বলেন, ‘আমাদের মনে এখন আর কিছু নেই। আমরা পেশাদার ক্রিকেটার। সবাই সমান আমাদের কাছে।’ বাংলাদেশের ঘটনায় হারমানপ্রীত দুই ম্যাচ নিষিদ্ধ। তাই এশিয়ান গেমসের কোয়ার্টার ও সেমিফাইনাল খেলতে পারেননি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে খেলার কথা রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App