×

খেলা

ডি ভিলিয়ার্স কে মিস করবেন মুশফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮, ০২:১৭ পিএম

ডি ভিলিয়ার্স কে মিস করবেন মুশফিক
ডি ভিলিয়ার্স কে মিস করবেন মুশফিক
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স হঠাৎ করেই দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। তারই এই আকস্মিক সিদ্ধান্তে বিস্মিত পুরো ক্রিকেট বিশ্ব। বিস্মিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ডি ভিলিয়ার্সকে সত্যিকারের কিংবদন্তী হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মুশফিক লিখেন, এবি ডি ভিলিয়ার্স !!! দুর্দান্ত একজন খেলোয়াড়। একজন সত্যিকারের কিংবদন্তী। তোমাকে মিস করবো বন্ধু! এবি ডি ভিলিয়ার্সের প্রতিপক্ষ হিসেবেই মুশফিক বেশ কিছু ম্যাচ খেলেছেন । সেসব ম্যাচের অভিজ্ঞতা থেকেই ডি ভিলিয়ার্সকে ক্রিকেট মাঠে মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২০০৪ সালে টেস্ট ক্রিকেটে, ২০০৫ সালে ওয়ানডে ক্রিকেটে এবং ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে এবি ডি ভিলিয়ার্সের। অবসর নেয়ার আগে ১১৪টি টেস্ট ম্যাচে ৮৭৬৫, ২২৮টি ওয়ানডে ম্যাচে ৯৫৭৭ এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৭২ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৪৭টি সেঞ্চুরির মালিক তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App